,

১০০ টাকার বেশি ময়লা বিল নিলে লাইসেন্স বাতিল

news-image
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সতর্ক করে বলেছেন, বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

ডিএসসিসি নগর ভবনে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানদের সঙ্গে এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় আসন্ন ঈদুল আজহার জন্য দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসক জানান, অনিয়ম ও অতিরিক্ত বিল আদায় করা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া হবে এবং রশিদ বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, ‘দিনের বর্জ্য দিনের মধ্যে অপসারণ করতে হবে’ এবং কোনো এলাকায় ময়লা জমে থাকতে দেওয়া হবে না। কোরবানির তিন দিনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে সব কর্মী মাঠে দায়িত্ব পালন করবেন।

ডিএসসিসি’র প্রশাসক আরও বলেছেন, নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এবং পরিষ্কার পোশাকে পরিচ্ছন্নতা কর্মীদের মাঠে থাকা অপরিহার্য। রাস্তা, খাল বা ড্রেনে ময়লা ফেলা হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি শেষ করেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু সেবা নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্ব। চুক্তি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ