মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম পদচারণা

news-image

ঢাবি প্রতিনিধি : সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদচারণা করেছেন তারেক রহমান।

আজ সকাল পৌনে ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসি আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রধান অতিথি হিসেবে তারেক রহমান আগে ইউজিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনও করেন।

প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন।

তার আগমনের সঙ্গে মিল রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন। বিভিন্ন মিছিলের মাধ্যমে ছাত্রদল নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।