সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।’

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা আমরা দেখেছি, তা আর হবে না। বাংলাদেশ সেই গোলামির বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে সে বিষয়ে এই দেশের পরিকল্পনা আছে।’

এর আগে সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেন।

 

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মোদি জনগণকে বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে আহ্বান