রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

news-image
ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল রোববার বাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়া কালাম (৩৫) আজ সোমবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সময় তার স্ত্রী সায়মা (৩২) এবং তিন সন্তান—মুন্না (৭), কথা (৭), মুন্নি (১০)—ও দগ্ধ হন। তাদের শরীরের দগ্ধের পরিমাণ যথাক্রমে ৬০%, ৩০%, ৫২% ও ৩৫%।

কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন। পরিবারটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এর পাশাপাশি, সোমবার ফতুল্লার আরেকটি বাড়িতে বিস্ফোরণে আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে—মেহেদি (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)—দগ্ধ হন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর