রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী: চেইন অফ কমান্ড ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

news-image
অনলাইন ডেস্ক : পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যারা চেইন অফ কমান্ড ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে মন্ত্রী বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এটি শুধু স্লোগান নয়, প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি থানায় নাগরিক সেবা উন্নত করার নির্দেশ দেন।

মন্ত্রী আরও জানান, অপারেশনাল কার্যক্রম ও ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে পুলিশে বডি ক্যামেরা ব্যবহার বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, এবং মানবাধিকার মেনে কাজ করার ওপর জোর দেওয়া হচ্ছে।

ডিজিটাল অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ক্রাইম ইউনিট গঠন এবং বিদ্যমান আইন উন্নয়নের পরিকল্পনা চলছে। এছাড়া পুলিশ একাডেমি, স্পোর্টস কমপ্লেক্স ও হাসপাতালের আধুনিকায়নের মাধ্যমে কর্মীদের সেবা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা