ঢাবির সহকারী প্রক্টর মোনামি পদত্যাগ, ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার
পোস্টে মোনামি জানান, শিক্ষকতা জীবনের শুরু থেকে তিনি প্রশাসনিক কোনো দায়িত্বে থাকতে আগ্রহী ছিলেন না। তবে ২০২৪ সালে প্রক্টর স্যারের প্রস্তাবে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নেন।
তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, “একে তো নতুন বাংলাদেশ, অনেক আশা ও স্বপ্ন। নিজের দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারা ছিল আমার জন্য বড় সৌভাগ্য।” এছাড়া, তিনি প্রাক্তন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
মোনামি ফেসবুকে লিখেছেন, তাঁর দলের সঙ্গে কাজ এবং প্রাক্তন প্রক্টরের নেতৃত্বে দায়িত্ব পালন করা ছিল অনন্য অভিজ্ঞতা। পোস্টের শেষে তিনি নতুন প্রক্টর ও তার দলের জন্য শুভকামনা জানিয়েছেন।
এর আগে রোববার ঢাবির প্রাক্তন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।











