,

ঢাকায় জরুরি পানি সরবরাহ প্রকল্পে ৯২০ কোটি টাকা বিনিয়োগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

রাজধানীর ক্রমবর্ধমান পানি চাহিদা মেটাতে এবং বিদ্যমান সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকারের উদ্যোগে ৯২০ কোটি ৮৫ লাখ টাকার একটি জরুরি পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের নাম ‘ইমার্জেন্সি ওয়াটার সাপ্লাই ইন ঢাকা সিটি’।

ঢাকা ওয়াসা এই প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে, যা ২০৩০ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দৈনিক অতিরিক্ত ৫৭৬ মিলিয়ন লিটার পানি সরবরাহ এবং বিদ্যমান নেটওয়ার্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।

জরুরি প্রকল্পের আওতায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন, ৪৫০টি পাম্প মোটর সেট, ৪৫০টি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং ১২৪টি স্কাডা সিস্টেম স্থাপন করা হবে। এছাড়াও, ৬০টি নলকূপ সংস্কার, ২৮০টি পুনরায় সচলকরণ এবং ৪৪টি আয়রন রিমুভাল প্ল্যান্ট নির্মাণ করা হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬১ বর্গকিলোমিটার এলাকায় এই প্রকল্প কার্যকর হবে। এতে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা ভবিষ্যতের চাহিদা পূরণে আরও সক্ষম হবে এবং নতুন শোধনাগার চালু না হওয়া পর্যন্ত শহরের পানি নিরাপত্তা নিশ্চিত হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড