স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

news-image

আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৪৩,১৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের ৩১,০২২ কোটি টাকার চেয়ে ১২,১০৮ কোটি টাকা বেশি।

সরকার স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে ‘ই-হেলথ কার্ড’ ও ‘জাতীয় স্বাস্থ্যবীমা’ চালু করতে যাচ্ছে। এর লক্ষ্য স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যয় কাঠামো স্বচ্ছ করা এবং জনস্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সংস্কার আনা।

বিশেষজ্ঞরা বলেন, সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা এখনও সন্তোষজনক নয়। সেবার মান উন্নয়নে দক্ষ জনবল, প্রযুক্তিগত উন্নয়ন এবং পর্যাপ্ত পর্যবেক্ষণ জরুরি। ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানের পদ অনেকখানি খালি থাকায় পূর্ণ চিকিৎসাসেবা দেওয়ায় সমস্যা তৈরি হচ্ছে।

বাজেটে স্বাস্থ্য খাতসহ সর্বোচ্চ ব্যয়ের ১০টি খাতের জন্য মোট ৩ লাখ ৫৭,৪১৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দ (৫০,৩০২ কোটি টাকা) পাচ্ছে, আর বিজ্ঞান ও প্রযুক্তি খাত সবচেয়ে কম (১২,৮৬৯ কোটি টাকা) বরাদ্দ পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা