নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব
শনিবার দিবাগত রাতভর চলা বিক্ষোভে অংশ নেওয়া মানুষরা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন থাকলেও ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।
৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান রয়টার্সকে বলেন, “বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে এবং অভ্যন্তরীণ বিভাজন দেশের জন্য ইরানের চেয়ে বড় বিপদ।”
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা সরকারের নীতি এবং সামরিক নীতির সমালোচনা করে ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘৭ অক্টোবর ভুলে যাও’ মতো স্লোগানযুক্ত প্ল্যাকার্ড বহন করছেন।











