নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী
রোববার রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক নৌপথের দৈর্ঘ্য ১৬ হাজার কিলোমিটার, যার মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার সচল। ১,২০০ কিলোমিটার নৌপথকে ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার চেষ্টা চলছে। এছাড়া আরও প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, “সড়কপথে চাপ কমাতে এবং মালামাল পরিবহন সহজ করতে এই প্রাকৃতিক নৌপথ একটি বড় সম্পদ। ৫৩ বছরে ৫৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করা হলেও, আমাদের ১৬ হাজার কিলোমিটার নৌপথের সদ্ব্যবহার আরও বেশি সুবিধা আনতে পারে।”











