রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ টিসিবি পণ্য বিক্রি

news-image
বাসস

ঈদুল আজহা উদযাপন উপলক্ষে টিসিবির পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) সাধারণ জনগণের জন্য দৈনিক বিক্রি কার্যক্রম চালাবে। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন গ্রাহক সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি এবং মসুর ডাল কিনতে পারবেন। এভাবে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষকে প্রায় ১৩,৯৩৯ মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।

সরকারি নির্দেশনার আওতায়, টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রি করা হবে। বিশেষ করে, ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য বিভাগীয় শহর এবং জেলায় ১০ থেকে ১৫টি করে ট্রাক চলাচল করবে।

মূল্য নির্ধারণ অনুযায়ী, ভোজ্যতেল লিটার প্রতি ১৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা, এবং মসুর ডাল কেজি প্রতি ৭০ টাকায় বিক্রি হবে। মে মাসে ঈদ উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪,৮৪৮ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’