,

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

news-image
আদালত প্রতিবেদক : চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও চারটি মামলার জামিন বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট এ রুল জারি করেছিলেন।

জানা গেছে, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে নতুন করে ওই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। ওই ঘটনার পর হত্যা মামলাটি দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ