,

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

news-image
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার সকালে তিনি তুরস্কের কোনিয়া শহরের উদ্দেশে রওনা হন। সফরকালে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, বৈঠকে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

সফরের অংশ হিসেবে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তুরস্কের কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি সেখানে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া World Ethnosport Union-এর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং দেশীয় খেলাগুলোর প্রসারে সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

সফরকালে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টি-এর প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। তার মতে, এই সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বৈশ্বিক পরিসরে আরও পরিচিত করতে ভূমিকা রাখবে।

সফর শেষে আগামী ১৪ মে দেশে ফেরার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে