রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

news-image
অনলাইন ডেস্ক : দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রতিটি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

রিটে হাম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসের কম সময়ে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৭ হাজারের বেশি শিশু। তবে আক্রান্তদের মধ্যে ২৯ হাজারেরও বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এদিকে চলমান টিকাদান কার্যক্রমের আওতায় সারাদেশে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৭২ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের লক্ষ্য ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

মুখ্যমন্ত্রী হয়েই ৩ বড় সিদ্ধান্ত নিলেন বিজয়