রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী হয়েই ৩ বড় সিদ্ধান্ত নিলেন বিজয়

news-image

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। বিদ্যুৎ সুবিধা, মাদকবিরোধী অভিযান এবং নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর এক প্রতিবেদনে জানানো হয়, রোববার শপথ গ্রহণের পর বিজয় তার প্রথম নির্দেশনায় রাজ্যের বাসিন্দাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের সুরক্ষায় আলাদা নিরাপত্তা ইউনিট ও হেল্পলাইন চালুর কথাও জানান তিনি।

শপথ অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে বিজয় তার পরিচিত তামিল অভিবাদন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ ব্যবহার করেন, যার অর্থ ‘যারা আমার হৃদয়ে বাস করেন’। তিনি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং মানুষের কষ্ট-সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন।

নতুন মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির মতো মৌলিক খাতগুলোতে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। একই সঙ্গে জনগণকে অবাস্তব প্রতিশ্রুতি না দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বিজয়ের দাবি, আগের সরকারের কারণে রাজ্য বড় অঙ্কের ঋণের চাপের মধ্যে রয়েছে। তাই সরকারি অর্থের অপচয় বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীসহ জোটের বিভিন্ন নেতা। এ সময় সামাজিক ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন বিজয়।

এদিন বিজয়ের পাশাপাশি আরও নয়জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে তরুণ মন্ত্রী হিসেবেও আলোচনায় আসেন ২৮ বছর বয়সী এস কীর্থনা।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট