রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মুখ্যমন্ত্রী পরিচয় ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলের বায়ো পরিবর্তন করলেও কোথাও নিজেকে সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দেন নি তিনি।

শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহনের পরপরই নিজের ফেসবুক ও এক্স প্রফাইলের বায়ো পরিবর্তন করেন মমতা। যেখানে আগে লিখা ছিল ‘Chief Minister of West Bengal’ বা ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’, সেখান থেকে নিজের হারানো পরিচয় সরিয়েছেন তিনি। তবে নিজেকে প্রাক্তন বা সাবেক লিখেননি তিনি। নিজেকে উল্লেখ করেছেন— “Founder Chairperson, All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)” হিসেবে।

এর বাংলা অর্থ দাঁড়ায়— সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী। নতুন এই বায়োতে কোথাও ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বা ‘এক্স সিএম’ শব্দ ব্যবহার করা হয়নি। বরং তিনি সরাসরি তার তিন মেয়াদের মুখ্যমন্ত্রিত্বের কথা উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত