রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

news-image

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ

শনিবার বিষয়টি সামাজিক মাধ্যমে প্রথম প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে কারিনার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান কায়সার হামিদ।

তিনি বলেন, আগে থেকেই কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। নিয়মিত চিকিৎসা ও ওষুধে অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে সংক্রমণ বাড়ার পাশাপাশি তিনি হেপাটাইটিস-এ তেও আক্রান্ত হন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয় এই অভিনেত্রীকে।

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও পরিচিত মুখ কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত