বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া মে ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুর ১২টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেটে এই সভা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সভাস্থলে পৌঁছান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির নেতারা ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান নিয়েও মতবিনিময় হয়।
সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন বলে জানা গেছে।