শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

news-image

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বড় মোড় নিয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। চার দিনের অনিশ্চয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস, বামপন্থি সিপিআই এবং ভিসিকে-র সমর্থন পাওয়ার পর টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১১৮-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

দলীয় সূত্র অনুযায়ী, কংগ্রেসের ৫ জন, ভিসিকে-র ২ জন এবং সিপিআই ও সিপিআই (এম)-এর মোট ৪ জন বিধায়ক বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। এই সমর্থনের ফলে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ খুলেছে।

এদিকে আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবারও বৈঠকে বসবেন থালাপতি বিজয়। গত তিন দিনের মধ্যে এটি তাদের তৃতীয় বৈঠক। আলোচনার মূল বিষয় হচ্ছে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন।

এর আগে দুই দফা বৈঠক হলেও রাজ্যপাল তখন সরকার গঠনের দাবি গ্রহণ করেননি। তাঁর যুক্তি ছিল, তখন পর্যন্ত বিজয়ের পক্ষে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি।

অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের এই উত্থানকে তামিলনাড়ুর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এখন রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর