,

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

news-image

ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ডুকোনোতে শক্তিশালী অগ্ন্যুৎপাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রায় ২০ জন পর্বতারোহী। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে স্থানীয় সময় ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে বিস্ফোরণ শুরু হয়। অগ্ন্যুৎপাতের ফলে বিপুল পরিমাণ আগ্নেয় ছাই প্রায় ১০ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র গর্জনধ্বনি শোনা যায়।

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজদের মধ্যে সিঙ্গাপুরের নয়জন নাগরিকও রয়েছেন। অন্যদিকে উত্তর হালমাহেরা পুলিশের প্রধান এরলিখসন পাসারিবু বলেন, নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক।

আগ্নেয়গিরির অস্বাভাবিক তৎপরতা আগেই শনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা। সে কারণে গত ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির সক্রিয় কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত চার কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সরকারি আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাইয়ের বৃষ্টি এবং সম্ভাব্য লাভা ও পাথর প্রবাহের বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট ডুকোনোতে চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বিস্ফোরণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ