শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

news-image
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অনড় থাকলেও এরই মধ্যে গভর্নর আর এন রবি আনুষ্ঠানিকভাবে রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন। ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই বুধবার সন্ধ্যায় রাজভবন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে জানানো হয়, সংবিধানের অনুচ্ছেদ ১৭৪(২)(খ) অনুযায়ী ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সাংবিধানিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা ভেঙে যাওয়ার পর আগের মন্ত্রিসভার কার্যকারিতাও কার্যত শেষ হয়ে যায়। এ অবস্থায় বিদায়ী মুখ্যমন্ত্রী কেবল অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করতে পারেন, যতক্ষণ না নতুন সরকার গঠিত হয়।

সেন্টার ফর লিগ্যাল পলিসির সাংবিধানিক আইনবিষয়ক গবেষণা কেন্দ্র ‘চর্খা’র প্রধান স্বপ্নিল ত্রিপাঠীর ভাষ্য অনুযায়ী, একজন মুখ্যমন্ত্রীর সাংবিধানিক বৈধতা নির্ভর করে নির্বাচিত বিধায়কদের আস্থার ওপর। বিধানসভা ভেঙে গেলে সেই সাংবিধানিক ভিত্তিও আর বহাল থাকে না। ফলে পূর্ণাঙ্গ নির্বাহী ক্ষমতায় দায়িত্ব পালন করার সুযোগ থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, এখন পরবর্তী ধাপ হচ্ছে নতুন বিধানসভা গঠন এবং সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো। তবে নির্বাচন নিয়ে যদি কোনো পক্ষ আপত্তি তোলে, তাহলে আইনগত প্রক্রিয়ায় সেই ফলাফল চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলছেন এবং অনিয়মের অভিযোগ করছেন। তার এই অবস্থানের কারণে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াতে পারে।

বিধানসভা ভেঙে যাওয়ার পর পশ্চিমবঙ্গ এখন কার্যত এক অন্তর্বর্তী রাজনৈতিক পর্যায়ে প্রবেশ করেছে। নতুন সরকার গঠন ও আইনি লড়াইয়ের সম্ভাবনাকে ঘিরে রাজ্যের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর