সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ দিন পর আবারও উৎপাদনে ইস্টার্ন রিফাইনারি

news-image

বাসস

অপরিশোধিত জ্বালানি তেলের সংকটে দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। নতুন ক্রুড অয়েলের চালান পৌঁছানোর পর শুক্রবার সকাল থেকে প্ল্যান্টটি পুনরায় চালু করা হয়।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, কুতুবদিয়ায় নোঙর করা তেলবাহী জাহাজ থেকে লাইটারিং প্রক্রিয়ার মাধ্যমে ক্রুড অয়েল সরবরাহ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে প্ল্যান্ট চালু করা হলেও পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি।

জানা গেছে, ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত বুধবার কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। বিশাল আকারের জাহাজটি সরাসরি বন্দরে প্রবেশ করতে না পারায় ছোট ট্যাংকারে তেল খালাস করে ধাপে ধাপে রিফাইনারিতে নেওয়া হচ্ছে।

এর আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে ক্রুড অয়েলের চালান আসে। পরে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় মজুত ফুরিয়ে যায়। ফলে গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির প্রধান ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, নিরাপদে জাহাজটি দেশে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তেল খালাসের কাজ চলছে। তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনতে ‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার পাঠানো হয়েছে।

এদিকে ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা এক লাখ টন অপরিশোধিত তেল এখনো সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে। হরমুজ প্রণালিতে চলমান অস্থিতিশীলতার কারণেই জাহাজটি বাংলাদেশে আসতে পারছে না বলে জানা গেছে।

প্রতিবছর ইস্টার্ন রিফাইনারি প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে, যা দেশের মোট জ্বালানি চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করে। দেশের জ্বালানি ব্যবহারের তালিকায় ডিজেলের চাহিদাই সবচেয়ে বেশি। এছাড়া ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েলের ব্যবহারও উল্লেখযোগ্য হারে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার