রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম এবং তার স্বামী আকতার হোসেনের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, ফারজানা ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালে তার ও পরিবারের সদস্যদের নামে অবৈধ আয়ে সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপাচার্য ও তার স্বামীর আয়কর নথির মূল কপি ও সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ ও জব্দ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী এবং ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

সব মিলিয়ে এই মামলার তদন্ত ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জাবির সাবেক এই উপাচার্যের বিষয়টি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ