রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫০০-এর বেশি

news-image

দেশে হাম এবং এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর মধ্যে ঢাকায় একজন শিশু হাম আক্রান্ত হয়ে মারা গেছে। পাশাপাশি বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৬ হাজার ২০৮ জনের রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

এই সময়ের মধ্যে ৩১ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজারেরও বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সব মিলিয়ে দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিস্থিতি জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ