বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে ঘা কেন হয়—মানসিক চাপ নাকি ভিটামিনের অভাব? জানুন আসল কারণ

news-image
লাইফস্টাইল ডেস্ক : মুখের ভেতরে, জিহ্বায় বা মাড়িতে ছোট ছোট ঘা অনেকেরই সাধারণ একটি সমস্যা। এটি সাধারণত ব্যথা, জ্বালাপোড়া এবং খাওয়াদাওয়ায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের মতে, মুখে ঘা হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, যার মধ্যে মানসিক চাপ, পুষ্টির ঘাটতি এবং অনিয়মিত জীবনযাপন অন্যতম।

বিশেষ করে শরীরে ভিটামিনের ঘাটতি থাকলে এই সমস্যা বেশি দেখা যায়। ভিটামিন বি১২-এর অভাব মুখে বারবার ঘা হওয়া, জিহ্বায় জ্বালাপোড়া এবং লালচে ভাব তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, নিরামিষভোজীদের মধ্যে এই ঘাটতি তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

এছাড়া ভিটামিন বি-কমপ্লেক্সের ঘাটতিতে ঠোঁট ফেটে যাওয়া, মুখের কোণে ক্ষত সৃষ্টি হওয়া এবং শুষ্কতা দেখা দিতে পারে। ভিটামিন সি কম থাকলেও মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখের ভেতরে ঘা হওয়ার ঝুঁকি বাড়ে।

তবে শুধু ভিটামিনের অভাবই নয়, আরও কিছু বিষয়ও দায়ী হতে পারে। যেমন—শরীরে আয়রনের ঘাটতি, অতিরিক্ত ঝাল বা টক খাবার খাওয়া, গ্যাস্ট্রিক সমস্যা কিংবা মুখের ভেতরে ছোট আঘাত লাগা।

চিকিৎসকদের পরামর্শ হলো, মুখে ঘা এড়াতে নিয়মিত সুষম খাবার খাওয়া জরুরি। খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডিম ও দুধ রাখা এবং পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। যদি ঘা বারবার হয় বা দীর্ঘদিনেও না সারে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার