,

কী হতে পারে থালাপতির ভবিষ্যৎ পরিকল্পনা

news-image
আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা জোসেফ বিজয় চন্দ্রশেখর বা থালাপতি বিজয়কে ঘিরে। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে ভালো ফল করলেও এখনো সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।

রাজ্যপাল আরভি আরলেকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকার গঠনের জন্য অন্তত ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন দেখাতে হবে। বর্তমানে বিজয়ের দলের আসন সংখ্যা ১০৮, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম।

বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। সেখানে রাজ্যপাল প্রশ্ন তোলেন, নিজের দলের ১০৮ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়কের ওপর নির্ভর করে কীভাবে স্থিতিশীল সরকার চালানো সম্ভব হবে এবং আরও কোন দল সমর্থন দেবে।

বৈঠকে বিজয় জানান, তিনি বিধানসভায় আস্থা ভোটের জন্য প্রস্তুত। একইসঙ্গে তার দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রয়োজন হলে রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে কংগ্রেস শর্তসাপেক্ষে বিজয়ের জোটকে সমর্থন দিতে রাজি হয়েছে, তবে তারা স্পষ্ট করেছে কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখা যাবে না।

টিভিকে আশা করছে, ভবিষ্যতে বামপন্থী ও আঞ্চলিক দলগুলোর সমর্থন পেতে পারে। বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থন এলে আরও কিছু আসন যুক্ত হতে পারে জোটে।

তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাজ্যপাল বিধানসভা স্থগিত করে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করতে পারেন, যার ফলে তামিলনাড়ুতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

সব মিলিয়ে থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত ও টানটান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র