বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসিরা চান সাংবাদিকতার জন্য নীতিমালা, তথ্য মন্ত্রণালয় ভাবছে

news-image

অনলাইন ডেস্ক : জেলা প্রশাসকরা (ডিসি) মনে করছেন, সাংবাদিক হওয়ার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, তথ্য মন্ত্রণালয়ও এই বিষয়ে ভাবনা করছে।

আজ বুধবার ডিসি সম্মেলনের চতুর্থ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, “মাঠ পর্যায়ে যারা সাংবাদিক কাজ করছেন, তারা অনেক সময় নীতিমালার অভাব অনুভব করেন। ডিজিটাল মিডিয়ার সহজলভ্যতার কারণে অনলাইন মাধ্যমগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট কোড অব কন্টাক্ট থাকা জরুরি।”

তিনি আরও জানান, ডিসিদের আশা, সাংবাদিকদের জন্য এমন নীতিমালা থাকলে তাদের দায়িত্ব পালন আরও সহজ হবে। “আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এটি দ্রুত বাস্তবায়নের দিকে কাজ করছি,” বলেন তিনি।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে এসেছে ১৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন থালাপতি বিজয়

১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ডিসিদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী থামালেন নিজের কনভয়, অ্যাম্বুলেন্সের পথ নিশ্চিত করলেন