সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী থামালেন নিজের কনভয়, অ্যাম্বুলেন্সের পথ নিশ্চিত করলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে গুলশান থেকে সচিবালয়ে আসার পথে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের কনভয় থামানোর নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় এভিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে প্রধানমন্ত্রী কনভয়ের পেছনে একটি অ্যাম্বুলেন্স আটকে থাকতে দেখে নিরাপত্তা কর্মকর্তাদের দ্রুত তাকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী কনভয় থামানো হয় এবং অ্যাম্বুলেন্সটি বাধামুক্তভাবে চলতে সক্ষম হয়।

প্রেস সচিব রুমন বলেন, এটি মানবিক ও বিরল এক উদাহরণ। সাধারণত রাষ্ট্র প্রধানের পথ অতিক্রমের সময় অন্যান্য যানবাহনকে চলাচল করতে দেওয়া হয় না, যার কারণে সাধারণ মানুষ দীর্ঘ যানজটের শিকার হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতি পরিবর্তন করেছেন।

সালেহ উদ্দিন, যিনি ওই সময়ে কনভয়ের পেছনে ছিলেন, জানান, “সব গাড়ি থেমে যাওয়ায় আমি মুগ্ধ হয়েছিলাম। একজন মুমুর্ষ রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্সকে পথ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী একটি মানবিক উদাহরণ স্থাপন করেছেন।”

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার