বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার চেষ্টা করা হবে। তিনি বলেছেন, “আমরা আগে বলেছি, এখনও বলছি।”

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা মন্ত্রণালয় গ্রহণ করেছে। কারণ স্থানীয় সরকার গণতন্ত্রের ভিত্তি এবং তৃণমূলের শক্তিশালী প্রতিষ্ঠান।

মন্ত্রী বলেন, “জেলা প্রশাসকরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন। স্থানীয় পর্যায়ে তাদের নেতৃত্বে সরকারের কর্মসূচি বাস্তবায়ন হবে। কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।”

তিনি আরও বলেন, “গত বছরগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমে অনেক দুর্নীতি হয়েছে। এসব বিষয় তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে পুনরায় না ঘটে, তা নিশ্চিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে

ঢাকাসহ কয়েকটি এলাকায় রাতের দিকে ঝড়ের সম্ভাবনা