ঢাকাসহ কয়েকটি এলাকায় রাতের দিকে ঝড়ের সম্ভাবনা
অনলাইন ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের কিছু অঞ্চলে আজ রাতের দিকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগের এই হাওয়া সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি আনতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ২:৩০টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে হবে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এই এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।











