,

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টেরি কাঝাগাম (টিভিকে) সরকার গঠনের পথে রয়েছে। নির্বাচনে বিজয় পেয়েছেন ১০৮টি আসন, আর সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র ১০টি আসন।

এ সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজয়ের একটি পুরোনো ১৬ সেকেন্ডের ভিডিও। ভিডিওতে জনসভায় বিজয় বলেছেন, “জঙ্গলে প্রচুর শেয়াল এবং অন্যান্য প্রাণীর মধ্যে সিংহও থাকে, আর সিংহ যদি একা থাকে, তবুও সে জঙ্গলের রাজা। এটা কোনো বর্ণনা নয়, এটি পরিষ্কার ঘোষণা।”

বিজয় ২০২৪ সালে অভিনয় জীবন ত্যাগ করে রাজনীতিতে নাম লেখান এবং নিজেই টিভিকে নামে দল গঠন করেন। দলের অভিষেক অনুষ্ঠানে বিশাল জনসমাগম হয়েছিল।

এক সাক্ষাৎকারে বিজয় জানান, তিনি কোনো বড় দলের সঙ্গে জোট করবেন না। তিনি বলেন, “আমি নিজে জিতব। জনসভায় যে বিপুল সমর্থন আছে, তা কি না দেখেছেন?”

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র