প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দেশের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা ও সংশ্লিষ্ট নীতিগত পদক্ষেপ।
বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।











