তামিলনাড়ুতে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক
আর্ন্তজাতিক ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ু বিধানসভায় শক্তিশালী সাড়া ফেলেছেন। তার নেতৃত্বাধীন দল টিভি এখন পর্যন্ত ২৩৪ আসনের মধ্যে ১০৫টিতে এগিয়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে বিরোধী দল এআইএডিএমকে ৭৮ আসনে এগিয়ে, আর দীর্ঘদিন ক্ষমতায় থাকা শাসক দল ডিএমকে ৫১ আসনে। দুটি আসনে অন্য প্রার্থীরা এগিয়ে। রাজ্যে সরকার গঠনের জন্য দরকার ১১৮ আসন।
বিচার বিশ্লেষকরা বলছেন, যদি টিভি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে এআইএডিএমকে’র সঙ্গে জোট গঠন করতে পারে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে প্রাথমিকভাবে এগিয়ে থাকবেন বিজয়। নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে রাত নাগাদ।











