সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস সরকারের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন রিট

news-image
অনলাইন ডেস্ক : সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। রিট আবেদনে সরকারী আইন প্রণয়ন, সংস্কার কমিশন, দেশি-বিদেশি চুক্তিসহ অন্যান্য কর্মকাণ্ডের বৈধতা নিয়ে অনুসন্ধানের আর্জি জানানো হয়েছে।

রিটে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। জনস্বার্থে এই রিটটি হাইকোর্টে দায়ের করেছেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। তিনি জানান, রিটের বিষয়ে আজ দুপুরে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ইউনূস সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তৎকালীন রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত প্রেরণ করেছিলেন। আদালতের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ ও শপথ প্রদান করতে পারতেন।

এবার নতুন রিটের মাধ্যমে ওই সময়ের সরকারি কর্মকাণ্ডের বিস্তারিত বৈধতা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর সুষ্ঠু বিচারের জন্য যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তামিলনাড়ুতে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক

ভবানীপুরে মমতা-শুভেন্দুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা

উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা সামাজিক মাধ্যমে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

পুলিশের শার্ট আগের রকম, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

মমতার বাড়ির সামনে বিজেপি কর্মীদের উৎসবমুখর জয়শ্রীরাম ধ্বনি

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, জানাজা মাগরিবের পরে