,

মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা সামাজিক মাধ্যমে

news-image

আন্তর্জাতিক সংবাদ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। সোমবার দুপুর ১টার দিকে প্রকাশিত ভিডিওতে তিনি ভোট গণনার প্রক্রিয়ায় দলীয় প্রার্থীদের এবং এজেন্টদের সতর্ক করেছেন।

মমতা অভিযোগ করেন, গণনার ফলাফল নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “তৃণমূলের এগিয়ে থাকা আসনগুলো প্রকাশ করা হচ্ছে না, আর আমাদের আসন পরে দেখানো হচ্ছে। অনেক কেন্দ্রে গণনা বন্ধ রাখা হয়েছে। কল্যাণী কেন্দ্রে সাতটি মেশিনে ফলাফলে মিল পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, কেন্দ্র এবং পুলিশ শারীরিক ও প্রশাসনিকভাবে তৃণমূলের ওপর চাপ তৈরি করছে। মমতা দাবি করেন, এখনও তৃণমূল ১০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে, কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না।

মুখ্যমন্ত্রী সমর্থকদের আশ্বস্ত করে বলেন, “মন খারাপ করার দরকার নেই। সূর্যাস্তের পরে ফলাফল প্রকাশিত হলে দেখা যাবে, জয় আমাদের। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন।”

গণনা চলাকালীন ভবানীপুর কেন্দ্রে মমতা বড় ব্যবধানে এগিয়ে ছিলেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ডে তা ১০৩-এ নেমেছে। বামপন্থী দল সিপিএম দুইটি আসনে এগিয়ে রয়েছে, এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আসনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ