,

মমতার বাড়ির সামনে বিজেপি কর্মীদের উৎসবমুখর জয়শ্রীরাম ধ্বনি

news-image

আন্তর্জাতিক সংবাদ : দেড় দশকের তৃণমূল শাসনের পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে ভোট গণনার প্রাথমিক ফলাফলে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা অনুযায়ী, বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে, আর তৃণমূল কংগ্রেস ৯৬টি আসনে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০।

ফলাফলের এই ধারা স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের আশেপাশে বিপরীতমুখী উত্তেজনাও লক্ষ্য করা গেছে। জানা যায়, বাসভবনের বাইরে বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি ও উৎসবমুখর আচরণ দেখাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন ও ১৫ বছরের তৃণমূল শাসনের পর এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অনন্য পরিবর্তনের ইঙ্গিত। এবার প্রথমবার কোনো অ-আঞ্চলিক দল রাজ্যটির ক্ষমতায় আসার পথে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ