,

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, জানাজা মাগরিবের পরে

news-image
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আজ সকালে ঢাকায় পৌঁছেছে। সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহবাহী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন এবং নিহত শিক্ষার্থীর পরিবারের হাতে হস্তান্তর করেন। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি জামালপুরের উদ্দেশে রওনা হয়।

বিকেলের দিকে মরদেহ তার গ্রামের বাড়ি, জামালপুরের মাদারগঞ্জে পৌঁছাবে। মাগরিবের নামাজ শেষে জানাজার পর তাকে পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই সময় স্বজন ও স্থানীয়রা সেখানে উপস্থিত থাকবেন।

নিহত লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার বাসিন্দা। তার বাবা জহুরুল হক জানান, “আমার ছেলে দুইটি খুব যত্ন সহকারে বড় করেছি, কোনো ধরনের শারীরিক শাস্তি দেইনি। কোনোদিন ভাবিনি সে এমনভাবে মারা যাবে।”

লিমনের চাচা জিয়াউল হক বলেন, “শান্ত স্বভাবের লিমন প্রায়ই দোয়া চেয়েছিল যেন পড়াশোনা শেষ করে দেশের জন্য কিছু করতে পারে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারে।”

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার সঙ্গে একই সময়ে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। পরে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড