সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

news-image

চলতি বছরের এপ্রিলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে মোট ৩ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে। যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৭৫২ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১৩.৬ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৪ হাজার ৫৩৭ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ