রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নিয়েছেন।

সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

তিনি জানান, এবারের সম্মেলনকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি প্রস্তাব। যার মধ্যে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত। এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এসব সাক্ষাৎ থেকে তারা রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে মাঠ পর্যায়ে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেবেন।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গেও ডিসিদের পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

দুই পুলিশসহ ৩ জনের যাবজ্জীবন