,

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

news-image

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসান জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর তিনি রাজনীতিতেই সক্রিয় থাকতে চান। আর সেই ক্ষেত্রে তার একমাত্র পছন্দ আওয়ামী লীগ—দল পরিবর্তনের কোনো পরিকল্পনা তার নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

সাবেক জাতীয় দলের অধিনায়ক এবং একসময়ের সংসদ সদস্য সাকিব বলেন, তিনি সবসময় যে কোনো দলের প্রতি অনুগত থেকেছেন এবং রাজনৈতিক ক্ষেত্রেও সেই অবস্থান বজায় রাখতে চান। তার ভাষায়, দল বদলানোর প্রবণতা তার কখনোই ছিল না।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এ মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে একই বছরের ৫ আগস্ট সরকার পতনের সময় তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং এরপর দেশে আর ফেরা হয়নি।

সম্প্রতি ভারতের মুম্বাই শহরে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সাকিব। সেখান থেকেই এক অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে সাকিব জানান, রাজনৈতিকভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত থাকতে চান এবং ভবিষ্যতেও সেই অবস্থান পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড