সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এক সময় জাতীয় দলে অপরিহার্য ফুটবলার ছিলেন। ২০২০ সালের পর আর জাতীয় দলে সেভাবে খেলা হয়নি। তবে ঘরোয়া ফুটবল খেলেছেন, সেই অধ্যায়ও শেষ হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশের ফুটবলে গত দুই দশকের মধ্যে অন্যতম সেরা ফুটবলার মামুনুল আজ তার ক্লাব ফর্টিজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে ফুটবল ছাড়ার ঘোষণা দেন।

চট্টগ্রামে জন্ম নেয়া মামুনুলের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে। ব্রাদার্সের পর আবাহনী, মোহামডোন, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, রহমতগঞ্জ হয়ে এখন ফর্টিজে। জাতীয় দলেও খেলেছেন প্রায় এক দশক। এর মধ্যে ২০১০ সালে এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে বেশ বড় ক্যারিয়ার মামুনুলের।

বিদায় বেলায় মামুনের কণ্ঠে ঝড়েছে দু’টি আক্ষেপ। ২০০৩ সালের পর বাংলাদেশ আর সাফ চ্যাম্পিয়ন হয়নি। ছয়টি সাফ খেললেও সেই স্বপ্ন অধরা রয়ে গেছে,‌ ‘সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারিনি, এটা আমার ক্যারিয়ারের একটা আক্ষেপের জায়গা।’ মামুনুল দেশের গন্ডি পেরিয়ে খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে অ্যাথলেটিকো কলকাতার হয়ে। ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশের একমাত্র ফুটবলার মামুনুল থাকায় সবার আগ্রহ থাকত ঐ লিগে। সেই লিগে তার দল চ্যাম্পিয়ন হলেও মামুনুলের খেলা হয়নি, ‘এটাও আমার একটা আক্ষেপ। আইএসএলে টিমে থাকলেও আমি খেলতে পারিনি।’

আক্ষেপ থাকলেও আজকের মামুনুল হয়ে উঠেছেন ফুটবলের মাধ্যমে। তাই ফুটবলের সঙ্গেই থাকার পরিকল্পনা তার, ‘আমার এ লাইসেন্সধারী কোর্স করা আছে, কোচিং করানোর সার্টিফিকেট আছে। ফুটবল ছাড়া থাকাটা আমার জন্য কষ্টের। ফুটবল আমাকে অর্থ, যশ, খ্যাতি, পরিচিতি দিয়েছে এবার ফুটবলকে আমার দেবার পালা।’

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার