শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের রেশ। ভোট হয়েছে, বাকি শুধু ফলাফলের। এমন সময়ে তারকাদের নির্বাচনী প্রচার ও পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন টলিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র। তার মতে, তারকাদের এই প্রচার কোনো নিঃস্বার্থ জনসেবা নয়, বরং এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, একেকটি রোড-শোতে অংশ নেওয়ার জন্য অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি (বাংলাদেশের প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা) পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

শুভ্রজিৎ মিত্র জানান, অনেক তারকা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ নগদ অর্থ বা ‘ক্যাশ’ গ্রহণ করেন। এমনকি পারিশ্রমিক হাতে না পাওয়া পর্যন্ত তারা বাড়ি থেকে বের হতেও রাজি হন না। তার দাবি অনুযায়ী, এই তারকাদের অনেকেরই নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শ নেই; তারা মূলত পেশাদার হিসেবেই রাজনৈতিক দলগুলোর হয়ে মাঠে নামেন। শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের এক পোস্টের প্রেক্ষিতে এই মন্তব্য করেন ‘দেবী চৌধুরানী’খ্যাত এই পরিচালক।

শুভ্রজিৎ আরও দাবি করেন, দলের হয়ে এমপি (সাংসদ) বা এমএলএ (বিধায়ক) প্রার্থীরা যখন প্রচারে নামেন, তখন তাদের আয়ের অঙ্ক আরও বড় হয়। প্রচারের বাজেট, হেলিকপ্টার খরচ এবং কর্মীদের ভাতার আড়ালে কোটি কোটি রুপির লেনদেন হয় বলে তিনি জানান। তার মতে, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে প্রচারের প্রতিটি ধাপই এখন একটি লাভজনক ক্যারিয়ারে পরিণত হয়েছে।

এদিকে, এই আর্থিক লেনদেনের ওপর প্রশাসনিক নজরদারি চালানো হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই নির্মাতা। জানান, কেন্দ্রীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, প্রতিটি র‍্যালি এবং এই সংক্রান্ত নগদ লেনদেনের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর ফলাফল দেখা যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপি, উভয় দলের পক্ষেই টলিউডের প্রথম সারির একঝাঁক তারকাকে প্রচারে দেখা গেছে। দেব, শ্রাবন্তী, বনি-কৌশানি, সৌমিতৃষা কুণ্ডু, পরমব্রত, অঙ্কুশসহ অনেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এমন সময়ে বিস্ফোরক এই কথাটি তুললেন শুভ্রজিৎ মিত্র।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

‘এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে’