ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হয়ে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোদি। তাকে পুরো এক বছর কোনো ধরনের অভিযোগ ছাড়া আটকে রেখেছিল ইসরায়েল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ সময় আলি সামোদিকে দেখে চমকে ওঠেন অনেকে। আটকের আগে তিনি বেশ স্বাস্থ্যবান থাকলেও এখন বেশ রুগ্ন হয়ে পড়েছেন।

আলি সামোদি ফিলিস্তিনের পশ্চিমবঙ্গের জেনিনে সাংবাদিকতা করেনন। তিনি ফিলিস্তিনিদের কাছে বেশ জনপ্রিয়।

গত বছরের ২৯ এপ্রিল সামোদিকে জেনিন থেকে ধরে নিয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। তারা অভিযোগ করে, তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থায়নে সহায়তা করেন। কিন্তু তার বিরুদ্ধে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেনি। এর বদলে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের’ আওতায় তাকে আটকে রাখে।

দখলদার ইসরায়েল এই ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের’ মাধ্যমে হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো ধরনের অভিযোগ ও বিচার ছাড়া আটকে রেখেছে।

এই প্রক্রিয়াটি এতটাই বিতর্কিত যে গত বছর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েলিদের ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের’ আওতায় আটক না করতে নির্দেশ দেন।

বর্তমানে এটি শুধুমাত্র ফিলিস্তিনি ও আরব ইসরায়েলিদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে।

ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আলি সামোদি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। ওই ভিডিওতে তিনি বলেন, তিনি তার আগের ওজনের তুলনায় ৬০ কেজি ওজন হারিয়েছেন।

ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে আটক করে তাদের ওপর বিভিন্ন নির্যাতন চালানো হয়। বেশিরভাগকে খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি