বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টি দেখলে খিচুড়ি রাঁধতে যাওয়া কিংবা খিচুড়ি খেতে মন চাওয়া বাঙালির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। খিচুড়ি এমনিতেই সুস্বাদু। এরপর যদি তার সঙ্গে যোগ হয় মাংস, তাহলে তো কথাই নেই। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার পদ্ধতি খুব একটা কঠিন নয়। রেসিপি জানা থাকলে দ্রুতই রান্না করতে পারবেন। আপনার কিংবা প্রিয়জনের পছন্দের খাবারের একটি যদি হয় ভুনা খিচুড়ি, তাহলে শিখে নিতে পারেন এই সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পোলাওয়ের চাল- ১ কেজি

মুগ বা মসুর ডাল- ১ কাপ

পেঁয়াজ কুচি- আধা কাপ

আদা-রসুন বাটা- দেড় চা চামচ করে

কাঁচা মরিচ- কয়েকটি

দারুচিনি, এলাচ, তেজপাতা- পরিমাণমতো

হলুদ ও মরিচ গুঁড়া- দেড় চা চামচ করে

লবণ- স্বাদমতো।

সরিষার তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
রান্নার পাত্রে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ ভেজে নিন। এরপর তাতে মাংস ও মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। ঢেকে সেদ্ধ হতে দিন। অন্য হাঁড়িতে চাল-ডাল হালকা ভেজে কষানো মাংসে মিশিয়ে দিন। চালের দিগুণ ও ডালের সমপরিমাণ গরম পানি দিয়ে মিডিয়াম লো আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে চাল-ডাল সেদ্ধ হয়ে এলে উপরে কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে মিনিট পনেরো দমে রেখে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার