,

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার পৃথকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রত্যাহারকৃতরা হলেন কোনাবাড়ি থানার এএসআই আজিজুল হক এবং কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, তিনি সোমবার রাত আনুমানিক ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। নির্জন স্থানে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি চড় মারার অভিযোগ রয়েছে। এরপর তাকে ভয় দেখিয়ে নগদ ২৮ হাজার ৪০০ টাকা নেওয়া হয়। একই সময়ে অন্য যুবক সিফাতকেও ভয়ভীতি দেখানো হয় এবং তার কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, টাকা নেওয়ার পর অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তুলে রাখে এবং কাউকে জানানোর ক্ষেত্রে ক্ষতির হুমকি দেয়। পরে তাকে ঘটনাস্থলের কাছাকাছি নামিয়ে দেওয়ার সময় ৪০০ টাকা ফেরত দেওয়া হয়।

কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের আল-আমিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে