,

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

news-image

আদালত প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বুধবার এই আদেশ দেন। আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। গত ২৯ মার্চ গভীর রাতে মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।

এর আগে তার বিভিন্ন মামলায় ধারাবাহিকভাবে রিমান্ড মঞ্জুর হয়েছে। দেলোয়ার হোসেন হত্যা মামলায় ছয় দিন, বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় চার দফায় ১১ দিন, এবং মাহমুদুল হত্যা মামলায় বিভিন্ন সময়ে মোট ছয় দিন রিমান্ড মঞ্জুর হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পূর্ব থানার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেওয়ার সময় মাহমুদুল হাসানের ওপর বেআইনিভাবে গুলি চালানো হয়। গুলিতে আহত হন মাহমুদুল, যাকে উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ