রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

news-image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণে ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবে বলেও তিনি দাবি করেন।

জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত পর্যাপ্ত রয়েছে এবং শিগগিরই নতুন চালান আসবে, ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। এর ফলে বাজারে সরবরাহ পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

তিনি আরও জানান, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, যার মধ্যে বিদ্যুৎ, সড়ক যোগাযোগ এবং স্থানীয় প্রশাসন উন্নয়ন প্রকল্প রয়েছে। একনেক সম্প্রতি একাধিক নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত এলাকায় সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তা আরও শূন্যের কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা চলছে।

স্বাস্থ্য খাতে অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, হামের টিকাদান কর্মসূচির মাধ্যমে বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতা থাকলেও ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার গ্রহণযোগ্য নয়।

এদিকে রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি লোডিংসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আগস্টে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল