মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

news-image

দেশজুড়ে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সতর্কতা জারির পরদিনই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় প্রবেশ করেছেন এক যুবক। পরে তাকে আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ভোর ৬টা ২১ মিনিটের দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে জান্নাতুল ফেরদৌস (২২) নামের ওই যুবক রানওয়ের কাছাকাছি এপ্রোন এলাকায় প্রবেশ করেন বলে জানা গেছে। তার বাড়ি মেহেরপুর জেলায়।

পরে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ডমেস্টিক গেট ব্যবহার করে ওই ব্যক্তি ভেতরে প্রবেশ করেন এবং পরে রানওয়ে সংলগ্ন এলাকায় চলে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার মামাকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন এবং বিমান অবতরণ দেখতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে রানওয়ে এলাকায় প্রবেশ করেন।

এ ঘটনার সময় দেশে সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। সম্প্রতি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হলেও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রবেশ ও প্রস্থানে কঠোর তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু