মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের
আমাদের ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ২৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে জেতাতে তৃণমূল কংগ্রেস ‘নকল আঙুল’ ব্যবহার করার পরিকল্পনা করেছে।
তার দাবি, ওই এলাকার এক কাউন্সিলর প্রায় ৭৫০টি ‘নকল আঙুল’ সংগ্রহ করেছেন, যা ব্যবহার করে ভোটকেন্দ্রে কারচুপি করা হতে পারে। তার অভিযোগ অনুযায়ী, এসব নকল আঙুল পরে ভোটাররা বুথে গিয়ে ভোট দেওয়ার পর কালি মুছে ফেলার জন্য তা খুলে ফেলবেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক বুথ স্লিপ ভোটারদের কাছে পৌঁছায়নি এবং এসব ভোটারদের তালিকাও চিহ্নিত করা হয়েছে।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সংশ্লিষ্ট কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন ঘটনা সম্ভব নয়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।