মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ ৮৯ হাজার: সংসদে তথ্য

news-image

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় ১১ লাখ ৮৯ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ১৩ এপ্রিলের সর্বশেষ প্রতিবেদনে দেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ পথকে অগ্রাধিকার দিয়ে আসছে। অতীতে বিভিন্ন সময়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনে বাংলাদেশের নেতৃত্বের সফলতার কথাও তিনি তুলে ধরেন।

তিনি জানান, বর্তমান সরকারও একই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াগুলোতেও বাংলাদেশ সহায়তা করছে।

তিনি উল্লেখ করেন, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে চলমান মামলাটি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং এতে বিভিন্ন দেশ অংশ নিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে রায় আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র তখনই সম্ভব, যখন তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। এই লক্ষ্যেই বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা